কপি পেস্ট বলতে অন্যের লেখা হুবহু নিজের বলে চালিয়ে দেওয়ার মত।
এটা এক ধরনের অন্যায়। সাইবার অপরাধ!!!
আমাদের দেশে সাধারনত বিচার ব্যাবস্থা ভাল
না হওয়ার করনে দিন দিন কপি করা বেড়ে গেছে। আমরা কি করি কোন কিছু গুগল থেকে
কপি করে ফেসবুক/ব্লগ/ওয়েব সাইটে পেস্ট করে নিজের বলে চালিয়ে দেই।
আসলে এটা ঠিক না। ভিজিটররা যখন একই পোস্ট আপনার সাইটে দেখবে,তখন তারা আপনার সাইটে আসতে চাইবে না। এতে আপনার ভিজিটর কমতে থাকবে।
কপি করা একই পোস্ট বারবার দেখলে বিরক্তিকর লাগে। তাই অনেকে আপনার সাইট টিকে বাজে ভাববে এবং বাজে মন্তব্য করতে পারে।
আমাদের মত যারা নতুন ব্লগার তারা মনে করেন বেশি বেশি ব্লগ পাবলিশ করলে সহজে জনপ্রিয় হওয়া যায়। আসলে কিন্তু তা নয়।জনপ্রিয় হওয়ার জন্য অবশ্যই মান সম্পন্ন ব্লগ পোস্ট করতে হবে।
ব্লগে বা ওয়েব সাইটে আজে বাজে টিউনস দিয়ে রাখলে অনেক সময় ভিজিটর দের খারাপ লাগতে পারে।তাই সাইট সম্পর্কিত টিউনস দিতে হবে। কপি করা এসব আজে বাজে পোস্ট কোন কাজে আসে না। বরং ক্ষতি করে।
আমি মনে করি যারা অনলাইনে সফল হতে চান তারা কপি পেস্ট থেকে দূরে থাকবেন।একটা কথা মনে রাখবেন ভালো কিছু সহজে অর্জন করা সম্ভব নয়।
সম্পর্কিত টিউনস
~~~~~~~~~~~
১.কিভাবে নিজের নামে অফিসিয়াল fb পেইজ খুলবেন
___Home___
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন