অজানাকে জানতে স্বপ্নের জগতে

রবিবার, ২৮ আগস্ট, ২০১৬

৮ম শ্রেণীর ছাত্রী হত্যা ফেসবুক তোলপাড়

মেয়েটা পড়তো ক্লাস ৮ এ। একবার সে ওর মায়ের সাথে দর্জির কাছে যায় ড্রেস দেওয়ার জন্য আর তখন ওর মা এর ফোন নাম্বার দিয়ে আসে। এরপর থেকেই ওই দোকানের এক কর্মচারী ওর মায়ের ফোনে কল দিয়ে অনেক বিরক্ত করত। পরে ওরা ফোন নাম্বার চেঞ্জ করে আর ওই টেইলার্স এ অভিযোগ দেয়; যার ফলে লোকটার চাকরি চলে যায়। তারপর থেকে লোকটা প্রায়ই স্কুলের সামনে এসে রিশাকে বিরক্ত করত। গত বুধবার স্কুল ছুটির পর রিশা ওভারব্রিজ পার করছিল, ওই সময়ই লোকটা ওকে ছুড়ি মেরে দৌড়ে পালিয়ে যায়। মেয়েটার পেটের বাম সাইড এবং বাম হাত মারাত্মক ভাবে জখম হয়। এরপরে ওকে ডিএমসি তে নেয়া হয়। প্রায় ২ দিন আইসিইউ তে থাকার পর আজকে ও মারা যায়। ওর অনেক ব্লিডিং হয়েছিল,২৫ ব্যাগের মত ব্লাড ও দেয়া হয়েছিল বাট শেষ রক্ষা হল নাহ।
আমরা এই Facebook থেকে অনেক কিছুই করেছি। আমরা যেমন হাতিপুকে মডেল আর আলমকে আজ হিরো বানিয়েছি ঠিক তেমনি জুনায়েদকে ধরিয়ে দিয়েছি পুলিশের কাছে। গুলশান ট্রাজেডির অনেক গোপন বিষয় পাবলিক হয়েছে এই Facebook এর কল্যাণেই।
এখন আবার সময় এমন একটা অন্যায়ের বিরুদ্ধে কথা বলার। ফেসবুক এর শক্তি সবাইকে দেখিয়ে দেয়ার। রিশাকে নিয়ে Facebook এবার দেশ কাপিয়ে দেবে, বিচার হবে অপরাধীর এমন একটা কিছু দেখার অপেক্ষায় রইলাম...
*** রমনা থানার ওসি মশিউর রহমান জানান, ছেলেটির নাম ওবায়েদ। ওই টেইলার্সে গিয়ে পুলিশ জানতে পারে, ওবায়েদ দুই মাস আগে চাকরি ছেড়ে সেখান থেকে চলে গেছেন। পুলিশ বৈশাখী টেইলার্সের চার কর্মচারীকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করলেও ওবায়েদকে এখনও আটক করা যায়নি বলে এই পুলিশ কর্মকর্তা জানান। নিচে রিশা ও হত্যাকারীর ছবি দেওয়া হল।     

 ফেসবুক থেকে সংগ্রহীত।                  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন