চট্টগ্রামের মাদারবাড়ি ছোট একটি কারখানায় ক্ষুদ্র পরিসরে
তৈরি হচ্ছে মশা নিধনের স্বয়ংক্রিয় এক যন্ত্র। সারাবিশ্বে যখন
জিকা ভাইরাস প্রতিরোধে হিমশিম দশা, তখন এই ভাইরাসের
বাহক মশা নিধনের নতুন প্রযুক্তি আবিষ্কার করলেন বন্দর নগরীর
তরুণ উদ্ভাবক এম এ হামিদ। যার স্বীকৃতিও মিলে সম্প্রতি।
এ এম হামিদ ডিপ্লোমা করেন টেলিকমিউনিকেশনের ওপর।
বেলা থেকেই নতুন কিছু উদ্ভাবনের স্বপ্ন হামিদের। ২০১২ সালে
শুরু হয় মশা নিধনের নতুন প্রযুক্তি নিয়ে গবেষণা। দুই বছরেই
মিলে সফলতা। হামিদের দাবি মশা নিধনের যে কোন প্রযুক্তির
ব্যতিক্রম এই ডিভাইসটি। ধোঁয়া ও গন্ধহীন এই যন্ত্রটি আকৃষ্ট
করেই নিধন করবে মশা।
চট্টগ্রামের মসকুইটো কিলার উদ্ভাবক এ এম হামিদ বলেন,
বিদ্যুৎ প্রকল্পের উদ্ভাবনের কাজে কাজ করতে গিয়ে নির্দিষ্ট
একটি সময় পরে ব্যয়বহুল হওয়াতে হঠাৎ করে আমাদের মনে
চিন্তা আসল কোন ছোট জিনিস আবিষ্কার করতে পারি কিনা।
তাই আমরা হঠাৎ করে মনে করলাম মসকুইটো কিলারের দিকে
এগিয়ে আসি। এভাবেই আমরা গবেষণার কাজে হাত দিয়ে দুই বছর
পরেই সফল হয়েছি।
এ এম হামিদ আরও বলেন, এটি বাজারে যেসব মশার কয়েল
আছে তার চেয়ে ভিন্ন ও উন্নত মানের মসকুইটো কিলার।
বর্তমানে যেগুলো বাজারে আছে সেগুলো সব মশাকে
তাড়ানোর এবং বিষক্রিয়া করে মশাকে মারার।
আর এটা হচ্ছে এমন এক যন্ত্র যেখানে মানব দেহের
ইনগ্রেডিয়েন্স দেওয়া আছে যা মশাকে মানব দেহের
ন্যায় আকৃষ্ট করবে। আমি চাচ্ছি সরকার হোক বা বড়
কোন ইন্ডাস্ট্রিয়ালিস্ট হোক এই ক্ষাতে যদি
করে তাহলে এটা বিশ্ব বাজারে রপ্তানি করা সম্ভব।
আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে সরকারের মাধ্যমে জিকা
ভাইরাসে আক্রান্ত দেশগুলোর সরকারকে আমরা আমাদের
এই আবিষ্কার দিয়ে সহায়তা করতে চাই।
প্রায় ২ হাজার বর্গফুট পর্যন্ত কাজে দেবে ডিভাইসটি।
এই যন্ত্রটি বিদ্যুৎ ছাড়াও চলবে ৪ থেকে ৫ ঘন্টা।
খরচ পড়বে হাজার খানেক টাকার মধ্যে।
ডিভাইসটির প্যাটেন্টের জন্য চীন ও ভারতে
আবেদন করেছেন তরুণ এই উদ্ভাবক।
তবে পণ্যটি বাজারজাতকরণে চান সরকারি সহায়তা।
সূত্র: চ্যানেল ২৪.

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন